চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান PDF-02 [ free ] | General Science for Competitive Exams PDF – Eduvate Portal

প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা  চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান PDF (General Science for Competitive Exams PDF) উপস্থাপন করছি | এই সাধারণ বিজ্ঞান প্রশ্ন এবং উত্তর PDF  ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন |

General Science for Competitive Exams PDF in Bengali

1-10 চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান প্রশ্ন এবং উত্তর:-

1. গলনের ফলে আয়তন কমে?

উত্তর: বরফ

2. শিশির জমার উপযুক্ত পরিবেশ হল

উত্তর: মেঘমুক্ত আকাশ

3. যে উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু, তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, সেই উষ্ণতাকে বলে

উত্তর: শিশিরাঙ্ক

4. নীচের কোনটি আগুন তাড়াতাড়ি নেভাতে সাহায্য করবে ?

উত্তর: 100°C -এর জল

5. 0°C তাপমাত্রায় 1 g বরফকে 100°C তাপমাত্রা বাষ্পে পরিণত করার জন্য প্রয়োজনীয় তাপ

উত্তর: 716 cal

6. সিসা ও টিনের গলনাঙ্ক যথাক্রমে 327°C ও 232°C । এদের মিশ্রণে তৈরি ঝালাই করার রাংঝালের গলনাঙ্ক

উত্তর: 232°C -এর কম

7.বাষ্পায়নের সময় তরলের তাপমাত্রা

উত্তর: হ্রাস পায়

8. হাতে এক ফোঁটা স্পিরিট ফেললে হাতে ঠান্ডা লাগে, কারণ

উত্তর: স্পিরিট খুব উদ্বায়ী তরল পদার্থ, এটি বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লীনতাপ হাত থেকে গ্রহণ করে।

9. স্টিম বর্ণহীন হলেও কেটলির ফুটন্ত জল থেকে উৎপন্ন স্টিম সাদা দেখায়, কারণ

উত্তর: স্টিমের ঘনীভবন এবং আলোর বিক্ষিপ্ত প্রতিফলন

10. অত্যন্ত উঁচু জায়গায় ফুটন্ত জলে হাত দেওয়া কষ্টদায়ক নয়, কারণ

উত্তর: অত্যন্ত উঁচু জায়গায় জল খুব কম উষ্ণতায় ফোটে



General Science for Competitive Exams PDF 2026

11-20 চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান প্রশ্ন এবং উত্তর:-

11. 1 বায়ুমণ্ডলীয় চাপ বৃদ্ধিতে বরফের গলনাঙ্ক

উত্তর: 0.0073°C কমে

12. বিশুদ্ধ জল অপেক্ষা সমুদ্র জলের হিমাঙ্ক

উত্তর: কম

13. বেশি তাপ অনুভূত হবে

উত্তর: 100°C তাপমাত্রার বাষ্পে

14. জলের মধ্যে কিছু পরিমাণ লবণ মেশালে দ্রবণের হিমাঙ্ক হবে

উত্তর: 0°C অপেক্ষা কম

15. জলের স্ফুটনাঙ্ক নির্ণয়ের সময় থার্মোমিটারের কুন্ডটি রাখা দরকার

উত্তর: জলের তলের ঠিক ওপরে

16. বরফের ওপর চাপ বৃদ্ধিতে বরফের গলনাঙ্ক

উত্তর: হ্রাস পায়, কারণ বর্ধিত চাপে গলনের সুবিধা হয়

17. গলিত ঢালাই লোহাকে ছাঁচে ফেলে নিখুঁত আকৃতির লোহার সরঞ্জাম প্রস্তুত করা হয়, কারণ

উত্তর: কঠিন হলে লোহা আয়তনে বাড়ে

18. একটি বড়ো হিমশৈলের উপরিতল অপেক্ষা তলদেশ দ্রুত হারে গলে, কারণ

উত্তর: তলদেশের বেশি চাপের জন্য বরফের গলনাঙ্ক কমে যায়

19. একটি বরফের মধ্যে গর্ত করে জল রাখলে সেটি

উত্তর: বরফে পরিণত হবে না

20. একটি পাত্রে কিছু জল নিয়ে তাতে স্টিম চালনা করা হল

উত্তর: জলের উষ্ণতা 100°C হবে কিন্তু ফুটবে না


General Science for Competitive Exams PDF Free

21-30 চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান প্রশ্ন এবং উত্তর:-

21. লবণ ও বরফের হিমমিশ্রের উষ্ণতা

উত্তর: -23°C

22. 0°C উষ্ণতায় 10 g বরফকে 0°C উষ্ণতার 10 g জলে পরিণত করতে কত তাপ লাগবে?

উত্তর: 800 cal

23. বস্তুর অবস্থান্তরের সময় গৃহীত তাপকে বলে

উত্তর: লীনতাপ

24. জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি করা হয় এমন যন্ত্রটির নাম হল

উত্তর: হিপসোমিটার

25. শীতকালে আমাদের শরীরের ত্বক ফেটে যাওয়ার কারণ হল

উত্তর: শীতকালে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ অনেক কম থাকে

26. মেঘ হল

উত্তর: ঊর্ধ্বাকাশের কুয়াশা

27. 100°C -এর 25 g জলকে 100°C -এর সম্পূর্ণ বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ

উত্তর: 13,425 cal

28. বায়ুমন্ডলে জলীয় বাষ্পের উপস্থিতি  বাষ্পায়নের হার

উত্তর: কমিয়ে দেয়

29. 0°C তাপমাত্রায় 12 g বরফকে গলিয়ে 0°C তাপমাত্রার জলে পরিণত করতে কত তাপ লাগবে ?

উত্তর: 960 cal

30. 0°C উষ্ণতার 50 g জলকে বরফে পরিণত করতে কত তাপ নিষ্কাশন করতে হবে ?

উত্তর: 4000 cal


Best General Science for Competitive Exams PDF

File Details : General Science for Competitive Exams PDF Download

Language   : Bengali

No of Pages: 3

Click Here : TO DOWNLOAD

বিনামূল্যে Study Materials এবং Mock Test  পেতে  আমাদের WEBSITE VISIT করুন |


Hello Friends! I'm MD MONERUZZMAL SEKH, Founder, Editor, and Lead Content Creator of Eduvate Portal. With over 6 years of dedicated experience in the education sector, I've built this platform to empower government job aspirants through high-quality Study Materials and Mock Tests.

Leave a Comment